আলীকদমে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আরওয়া রাঈতাহ


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন /
আলীকদমে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আরওয়া রাঈতাহ

প্রেস বিজ্ঞপ্তি:

চট্টগ্রাম শিক্ষা বোর্ড-এর অধীনে ২০২৫ সালে অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী আরওয়া রাঈতাহ।

আরওয়া রাঈতাহ, পিটিআই ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর এবং সহকারী শিক্ষিকা আমেনা বেগম–এর প্রথম সন্তান। ভবিষ্যতে সে একজন ডাক্তার হতে চায় বলে জানায়। তার এ সাফল্যে পরিবারের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে রাঈতাহর বাবা-মা আত্মীয়-স্বজন ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন, যাতে সে ভবিষ্যতে তার স্বপ্ন পূরণ করতে পারে।

জানা গেছে, ছোটবেলা থেকেই আরওয়া রাঈতাহ একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে সুনাম অর্জন করেছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায়এ সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।