
প্রথম স্তবক
চং লেং অ
চি চাং লং বা, চি চাং লং অ
হোম প্রেক প্রাই লি, হোম প্রেক প্রাই ওয়াই দোই অ
অপ্রে তারুয়া, তান দং ওই লাং
হোম তান দোই লে, উ অ বা
চং ওয়াং তো আং, তো কুং থি ক্লাই
আং প্লং ই রুই দোই কাবো, রাউ রোক অ
(ওগো প্রিয়তমা,
আমরা দুজন– হ্যাঁ, আমরা দুজন,
আমাদের মিলনের সুর আজ ছিন্ন হয়েছে,
আমরা বিচ্ছিন্ন, আর একসঙ্গে নই।
দুই গ্রামে, দুই সারি গৃহের ভিন্ন ঠিকানায়,
বিচ্ছেদের নিঃসঙ্গতায় হায়, তুমি!
প্রিয়তমা, তুমি আমাকে পরিত্যাগ করে চলে গেছ;
শূন্য করে রেখে গেছ আমার হৃদয়।
আমার অন্তরে জমে আছে বিষাদ ওগো তরুণী প্রিয়!
দ্বিতীয় স্তবক
উ কো অ লে
ক্লিং চিয়া চেক হাই, কার কো পম ওয়োই কাচে
ফুং রাম উই এন, উই তুম দং লু
কাউ ফম চুন ইয়ুং, কন চে দোনোক নোম,
উ অই
(ওগো উজ্জ্বল প্রিয়তমা,
মুরগি রাখার ঝুড়িতে লোহার তিরের দণ্ড হাতে,
এক পুরুষ তোমাকে টেনে নামায়–
হে কুসুম, সিঁড়ি বেয়ে নিচে নামায়।
যেন বাঁশের কঞ্চিগুলো বেঁধে স্তম্ভ নির্মাণ করে,
তেমনি তোমাকেও বাঁধতে চায়, ওগো তুমি!)
তৃতীয় স্তবক
উ রাউ অ
ইয়াং বং তং তেং, তং রো হুং কাদা
ক্লিউ রে রাম মিন, রে রাম বন লন
মানং ওয়াং নি, দাং দে লা রাম
নি নং এ দা
(ওগো প্রিয়তমা,
ইয়াংবং পর্বতমালার দীর্ঘ শৈলশ্রেণির বুকে,
শিমুলগাছের পাতারা হলুদ হয়ে ঝরে পড়ে।
বর্ষার সেই দিনগুলো পেরিয়ে,
তুলাগাছের পাতারাও ঝরে যায়,
একদিন, কোনো একদিন।)
চতুর্থ স্তবক
উ রাউ অ
লুং কো প্লং মোন, পালাই দোম চোন,
পাওয়া কম রুই
কার কো প্লং মোন, পালাই দোম চোন,
পাওয়া কম রুই ইয়ং দা
চং ওম প্লং মোন, খিন ওয়াং লি লেন
খিন ওয়াং লি লেন খোক উ অ, রাউ রোক অ
এন ওয়াং তো আং, তো কুং থি ক্লাই
হোম তান দোই লে
(ওগো প্রিয়তমা,
সমতলের গবাদিপশুর মতো
সবাই যখন একসঙ্গে বিষণ্ন হয়ে পড়ে,
সমতলের মুরগিরাও
যখন একযোগে আনমনা হয়ে থাকে,
সময় এলে তুমিও কি তেমনি বিষণ্ন হবে, প্রিয়তমা?
সেই সময় যখন এসে উপস্থিত হবে,
ওগো তুমি, ওগো তরুণী প্রিয়া,
তুমি আমাকে পরিত্যাগ করে চলে যাবে,
শূন্য করে রেখে যাবে–
নিঃসঙ্গতার গভীরে।)
পঞ্চম স্তবক
পাই অ অ
প্রোৎ চং তুই তাং, প্রাং মোম চোন হন
লা কো ওয়াং রুং, নি নং খান কা
লা কো ওয়াং চোৎ, চোৎ থুম ফাই ফিয়া
নি নং এ কা, চি প্রো লো মানি
কাং দিং ওয়োই লোই, রং নোম চাতোম
চে দিয়া রাউ রোক অ
এন মাং তো আং, তো কুং থি ক্লাই
আং প্লং ই রুই দোনোম, রাউ রোক অ
(ওই দেখো-
পূর্ব দিগন্তে, স্বচ্ছ-নির্মল আকাশের প্রান্ত ছুঁয়ে,
সেদিন চাঁদ উঠেছিল ধীরে ধীরে।
চাঁদের জ্যোৎস্না এসে পড়েছিল মেঝের পাটিতে।
সেই দিন, সেই ক্ষণে, যখন আমরা পরস্পরের কাছে মনের কথা বলেছিলাম
আমরা দুজন যথানিয়মে, যথাস্থানে মিলিত হব,
সেই ছিল আমাদের অঙ্গীকার।
হায়, ওগো তরুণী প্রিয়া,
তুমি আমাকে পরিত্যাগ করে চলে গেছ,
শূন্য করে রেখে গেছ।
আমার অন্তরজুড়ে জমেছে গভীর বিষাদ–
ওগো প্রিয়তমা!)
ষষ্ঠ স্তবক
উ অ লে, উ রাউ অ
এন প্লং থুম রাউ, পাংও এ কা
লাই দোম চিংইয়ং, চিং মং ক্রুংইয়ং
আং চে তানোম, উ অ বা
আং রিয়া আইন দাকু, তাকলেপ পং কোই
আং কো আইন তাই রাউ, তুত চে তাং তাং
এন ওয়াং তো আং, তো কুং থি ক্লাই দা
আং প্লং ই রুই দোই, উ অ
(আহা, ওগো তুমি, ওগো প্রিয়তমা,
প্রেমের যন্ত্রণা যখন তোমাকে অভিভূত করেছিল,
শিমলতার মতো, জড়িয়ে থাকা লতাগুল্মের মতো,
আমি তোমাকে আগলে রেখেছিলাম, হ্যাঁ, প্রিয়তমা!
অন্তরের গভীরে, অস্তিত্বের ভাঁজে ও প্রাণমনে,
মম হিয়া মাঝে আজও ব্যথা জেগে আছে।
তুমি আমাকে পরিত্যাগ করে চলে গেছ,
শূন্য করে রেখে গেছ–
আমার হৃদয়জুড়ে বিষাদ, ওগো তুমি!)
সপ্তম স্তবক
দাম লি অ, দাম লি অ
চাক ক্লাম ইয়া অ, আং রুই বং তাংগা
আং ক্রি বু তাং লেং, আং বং চং তাং তোম
উ চে দিয়া লে
(ওগো স্নিগ্ধ সমীরণ, ওগো স্নিগ্ধ সমীরণ,
তুমি যে শীতল করতে পারো হৃদয়ের উত্তাপ,
আমার হাতের আঙুলে যে পাত্রকে আবৃত করি,
যে পাত্রকে বুকে জড়িয়ে রাখি-
সে তো তোমারই প্রতিরূপ, প্রিয়তমা!
অষ্টম স্তবক
উ রাউ অ
ফুং রাম তুক লুংপাদোই মি চে
পাকলিক দোং রুই, চাং ক্লিক দোং না
হোম তান দোই লে, উ অ বা
ফুং রাম চাং এন, রুই বাং লাংগা
চা চি চাকাং মি ক্লাই দোম তোম
হোম তান দোই নোম, উ অ বা
(ওগো প্রিয়তমা,
যে পুরুষ তোমাকে আগলে রাখতে জানে না,
অথচ তোমার আলিঙ্গন কামনা করে,
তোমাকে নিজের বুকে চেপে ধরতে চায়–
তার সঙ্গে তোমার মিলনের সুর মেলে না, হায় প্রিয়!
যে পুরুষ অনুসন্ধানী হাতের আঙুলে তোমাকে গড়ে
একটি ঝুড়ির অবয়বে, যাতে শুকনো ধানের চাল ঢেলে দেওয়া যায়- তার সঙ্গেও তোমার মিলনের সুর মেলে না, হায় প্রিয়!)
নবম স্তবক
উরাউ অ বা
এন তুম চিং লং অলু মি দা
নোম উ রুই এন, রুই রং নোম তোম নোম
আংইয়ান খোক নোম লে, উ অই
আং রিয়া আইন দাকু, তাকলেপ পং কোই
আং কো আইন তাই রাউ, তুত চে তাং তাং
এন ওয়াং তো আং, তো কুং থি ক্লাই দা
আং প্লং ই রুই দোই, উ অ
(ওগো প্রিয়তমা,
তুমি যেন এক পুষ্পিত বৃক্ষ,
তোমার জননী তোমার জন্য খুঁজে ফিরছেন একটি উপযুক্ত আশ্রয়, একটি যথার্থ ঠিকানা।
আর আমি প্রত্যাখ্যাত হয়েছি, হায় প্রিয়!
আমার অন্তরের গভীরে, অস্তিত্বের প্রতিটি ভাঁজে ও প্রতিটি কুণ্ডলীতে, আমার অন্তঃস্থ সত্তার নিভৃততম স্থানে আজও ব্যথা জেগে আছে।
তুমি আমাকে পরিত্যাগ করে চলে গেছ, শূন্য করে রেখে গেছ, আমার হৃদয়জুড়ে বিষাদ, ওগো তুমি!)
দশম স্তবক
উ রাউ অ লে
রাং লো মি দা, এন কুং থি রং কোই
রাং চাম চোং অ, পিয়া তুই নোম কার ওয়া
কোন চে দোনোক লে
তুর চাম উই ঙুক, উই পিয়া রুন রুন
দা চে ইয়ং দা, এন কুং থি কোই
রাং চাম উই ঙুক, উই পিয়া রুন রুন
রাং চে দোনোক নোম, চাং ঙান অ
(ওগো প্রিয়তমা,
তুমি যে স্থানে আমাকে ফেলে চলে গেছ, আমি সেইখানেই পড়ে রইব-
জলের জন্য আকুল এক মুরগি হয়ে,
আর কিছু নয়।
অথবা ব্যাকুল স্বরে ডেকে ওঠা এক ঘুঘু হয়ে,
তোমার পরিত্যক্ত এই জীবনে,
আমি কেবল কেঁদে উঠব, আকুল স্বরে ডেকে ফিরব,
আর কিছু নয়, প্রিয়তমার স্মৃতি বুকে নিয়ে।)
একাদশ স্তবক
উ রাউ অ
চি ক্লিংপাইংপিও দিয়া চিক বা অ
এন নোম উ তাং, নোম উ রুই এন
রুই রং নোম তোম, চে লে ঙান পো
কার কি চাউ পুন, পুন ক্রি বিয়া পা
অরং নোম তোম দোই লো ঙান পো
প্লং ক্রেক ক্রোই ঙোন, চি কেং তং রুই দাবা
মি ফুং কোই লে, চি কেং তং রুই চিক
মি ফুং কোই বা অই
(ওগো প্রিয়তমা,
এসো, আমরা সুখী হই আরেকবার, এই জীবনে!
তোমার মাননীয়া জননী, তোমার জন্য খুঁজে ফিরছেন
একটি উপযুক্ত আশ্রয়, একটি যথার্থ ঠিকানা।
কিন্তু মনে রেখো–
যেখানে মোটাসোটা মুরগিগুলো স্তূপ করে রাখা হয়,
পিতলের থালা একটিতে আরেকটি সাজিয়ে রাখা হয়,
সেই স্থানই যে তোমার জন্য উপযুক্ত আশ্রয়, তা নয়।
আর মনে রেখো, হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষা কী-
সে কি এই নয় যে, আমরা দুজন আবার মিলিত হই?
এই পৃথিবীতেই আমাদের মিলন ঘটুক,
হ্যাঁ, এই পৃথিবীতেই!)
দ্বাদশ স্তবক
উ রাউ অ লে
চি লাই থি ওয়ান, চি প্লং কো রাউ দালে
উ রাউ অ লে, উ রাউ অ বা
মারুম ক্লাউ পোই, ক্লাউ দোং চাহাপ
ওয়াং দাং দিয়া লে, মাং দাং বোৎ
(ওগো প্রিয়তমা,
আমাদের কথার মর্মে, আমাদের প্রেমের বেদনায়-আহা! ওগো প্রিয়তমা, ওগো তুমি, আমার প্রিয়তমা-
বনের গভীরে খুঁজে দেখো ক্লাউ গাছের পাতাগুলো;
পাতার ওপরের পিঠ মসৃণ, নিচের পিঠ রুক্ষ।
যাও, খুঁজে দেখো- যাও, একবার দেখে এসো।)
লেখক: সভাপতি, আলীকদম প্রেসক্লাব, বান্দরবান পার্বত্য জেলা।
মোবাইল: 01556-560126 / 01645-950296
তারিখ: 09/11/2026 খিষ্টাব্দ।
আপনার মতামত লিখুন :