
হিসাব অনুমোদন, বাজেট প্রস্তাব ও ঋণখেলাপি নিয়ে আলোচনা; পুরস্কৃত ২৩ সদস্য
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার নয়াপাড়া ইউনিয়নের রুপমুহুরী রিসোর্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাবেক সেক্রেটারি মো. আলমগীর হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বান্দরবান ও কক্সবাজার জেলা ব্যবস্থাপক প্রণব কান্তি দাশ।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির ফেনী ও কুমিল্লার সাবেক জেলা ব্যবস্থাপক সমীরণ কান্তি দাশ, লামা উপজেলা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিটের চেয়ারম্যান আব্দুর শুক্কুর এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি পংকজ ইন্দু চৌধুরী।
সভায় আলীকদম উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সংগঠনের সদস্যসহ প্রায় ১৫০ থেকে ২০০ জন অংশ নেন।
সভায় সংগঠনের ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত হিসাব উপস্থাপন করা হয়। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৭-২৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা হয়। ঋণখেলাপি সমস্যা ও সংগঠনের উপ-আইন সংশোধনের বিষয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে ২০ জন সদস্যকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া সর্বোচ্চ আমানতকারী তিন সদস্যকে পুরস্কার দেওয়া হয়তারিখ: ১৭.১০.২০২৬
আপনার মতামত লিখুন :