
আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজ
নয়াপাড়া, আলীকদম, বান্দরবান পার্বত্য জেলা।
স্থাপিত: ২০১৫ খ্রিস্টাব্দ
স্মারক নম্বর: এআইএসসি/নিয়োগ-০১/২০২৫ তারিখ: ০১/০২/২০২৫ খ্রিঃ
নিয়োগ বিজ্ঞপ্তি
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলাধীন ‘আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজ’-এ নিয়োগের নিমিত্তে নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।
০১. সহকারী শিক্ষক (ইংরেজী), পদসংখ্যা: ০১
০২. সহকারী শিক্ষক (গণিত), পদ সংখ্যা: ০১
আগ্রহী প্রার্থীকে আগামী ১০.০২.২০২৫ খ্রি. তারিখের মধ্যে সভাপতি, আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজ, নয়াপাড়া, আলীকদম, বান্দরবান বরাবর দরখাস্ত প্রেরণের জন্য অনুরোধ করা হলো। নিয়োগের শর্তাবলীসমূহ নিম্নরূপ:
নিয়োগের শর্তাবলী:
১। NTRCA উত্তীর্ণ এবং ইনডেক্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
২। প্রকৃত যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), ০৩ কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩। ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সভাপতি, আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর অনুকূলে প্রেরণ করতে হবে।
৪। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য।)
৫। আবেদনের শেষ তারিখ 10/02/২০২5, বিকাল ৪.০০ টা।
৭। নিম্নোক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে আবেদন প্রেরণ করতে হবে:
সভাপতি, আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজ, আলীকদম, বান্দরবান।
৮। চাকুরীরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৯। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
১০। লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১১। সাক্ষাৎকারের সময় সকল ডকুমেন্টের মূলকপি প্রদর্শন করতে হবে।
১২। খামের উপর লাল কালি দিয়ে পদের নাম লিখতে হবে।
১৩। অসম্পূর্ণ অথবা বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে।
১৪। এ নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
১৫। নিয়োগের ক্ষেত্রে সরকারের জারীকৃত সর্বশেষ বিধি-বিধান প্রযোজ্য হবে।
সভাপতি
আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজ,
আলীকদম, বান্দরবান।
আপনার মতামত লিখুন :