
প্রেস বিজ্ঞপ্তি :
বান্দরবানের আলীকদম কলেজ এর একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বান্দরবান জেলাপ্রশাসক শামীম আরা রিনি।
বুধবার ১২ ফেব্রুয়ারি কলেজের নিজস্ব জমিতে নির্মাণাধীন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান মানিক, আলীকদেম থানার ওসি মির্জা জহির উদ্দীন, উপজেলা বিএনপি আহ্বায়ক মাশুক আহমেদ, যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, কলেজের জমিদাতা মোঃ এরশাদ মিয়া, মোঃ আনছার আলী, মোঃ নুর হোসেন ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীক ও সাংবাদিকরা।
কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ছাড়া অন্যকোনো উন্নয়ন আশা করা যায় না। শিক্ষাই আলোকিত সমাজ ও রাষ্ট্র গড়তে পারে। দীর্ঘদিন পর আলীকদম কলেজ প্রতিষ্ঠার স্থানীয় উদ্যোগের সাথে জেলা প্রশাসন পাশে দাঁড়িয়েছে। এ সময় তিনি আলীকদম কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণে ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
আপনার মতামত লিখুন :