আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৬, ৫:১৪ অপরাহ্ন /
আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: ব্রিগেডিয়ার জেনারেল রাকিব

এপিসি ডেস্ক:

বান্দরবানের আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা তিনটায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর খন্দকার মোস্তাক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ ব্রিগেড কমান্ডার ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান

প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ:

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আকর্ষণীয় প্যারেড অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি প্যারেড পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজে শিক্ষার্থীদের সুশৃঙ্খল অংশগ্রহণ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • লেফটেন্যান্ট কর্নেল নুর মো. সিদ্দিক সেলিম, অধিনায়ক, ১৭ ইসিবি।
  • লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম, অধিনায়ক, ১৬ ইবি।
  • লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক, অধিনায়ক, ৩১ বীর ও আলীকদম সেনা জোন কমান্ডার।

প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরণ:

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “কেবল পাঠ্যবইয়ের জ্ঞান নয়, সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী করে তোলে।”

বক্তব্য শেষে তিনি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ছাড়াও আলীকদম সেনা জোনের বিভিন্ন পদবীর সামরিক কর্মকর্তা, সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।