
বিভিন্ন ওয়াজে হাদিস হিসেবে বলতে শোনা যায়, নামাজ মুমিনের জন্য মিরাজস্বরূপ। আবার অনেকের মুখেও কথাটি প্রচলিত, এটি কি আসলে কোনও হাদিস বা হাদিস দ্বারা প্রমাণিত?
এর উত্তরে আলেমরা বলেন থাকেন, ‘আস-সালাতু মিরাজুল মুমিনিন’ (নামাজ ঈমানদারের জন্য মিরাজস্বরূপ) বাক্যটি একটি বহুল প্রচলিত উক্তি। বহু মানুষ এটিকে হাদিস হিসেবে উদ্ধৃত করেন। হাদিসের প্রসিদ্ধ কোনো গ্রন্থে বাক্য পাওয়া যায় না। তবে কথাটির মর্ম একাধিক বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তাই বাক্যটিকে সরাসরি হাদিস না বলে বলা উচিত বাক্যটি হাদিস দ্বারা সমর্থিত।
আপনার মতামত লিখুন :