
সাধারণত শাস্তির বিনিময়ে শাস্তি দেওয়াকে প্রতিশোধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়। তবে এই বিনিময় সবসময় সার্থক হয়না। কখনো বিনিময় না নেওয়াটাও সাফল্যের কারণ হয়। সমাজে বহুলস্বীকৃত একটি ধারণা হল এই প্রতিশোধ। প্রতিশোধ নেওয়ার পেছনে মানবিক চাহিদা হচ্ছে আত্মার তৃপ্তি। কোন ব্যক্তি যখন অন্য কারো দ্বারা আক্রান্ত হয়, তার মনে যে বিষয়টি সবচেয়ে বেশি বিচরণ করে সেটি হল প্রতিশোধ। সার্বিক বিচারে প্রতিশোধ বৈধ। কিন্তু মানবিক বিচারে এটি সামান্য আলোচনার দাবি রাখে। আসুন জেনে নেই প্রতিশোধ সম্পর্কে ইসলাম আমাদের কী বলে?
কোরাআন মাজীদ প্রতিশোধকে নানাভাবে নিরুৎসাহিত করেছে এবং প্রতিশোধের স্পৃহাকে নিবারণের জন্য উৎসাহিত করা করেছে। মহান আল্লাহ তায়ালা স্বয়ং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কঠিন সময়েও জাতির জন্য এই শিক্ষাটি দৃষ্টান্ত হিসেবে সৃষ্টি করেছেন।
আপনার মতামত লিখুন :