
মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম
শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের দিন আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক জানালী পাড়া, মেনদনপাড়া, ইয়াংছা ও গজালিয়া আর্মি ক্যাম্প এলাকায় দুঃস্থ জনসাধারণকে ঈদ উপহার ও ত্রাণ দিয়েছেন সেনা জোনের অধিনায়ক ও উপ-অধিনায়ক।
ঈদের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য এসব ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার জানালী পাড়া ও মেনদন পাড়া আর্মি ক্যাম্প এলাকায় ঈদ উপহার ও ত্রাণ বিতরণ করেন আলীকদম জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান, পিএসসি।
এ সময় জোন কমান্ডার বলেন, দুঃস্থ জনসাধারণের মাঝে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পসমূহে একযোগে বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও ত্রাণ সহযোগিতা চলমান থাকবে।

এদিকে, আলীকদম সেনা জোনের ইয়াছা ও গজালিয়া আর্মি ক্যাম্প এলাকার অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা, ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন জোন উপ-অধিনায়ক মেজর মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আলীকদম সেনা জোনের আওতাধীন ক্যাম্পগুলোতেও অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা, ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :