
আলীকদম প্রতিনিধি
মঙ্গলবার (১৩ জুন) সকালে আলীকদম সেনা জোনের উদ্যোগে দুস্থ পরিবার, স্কুল, কলেজ ও মাদরাসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আলীকদম সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান (পিএসসি) এসব অনুদান বিতরণ করেন।
জানা গেছে, প্রতিমাসে সেনা জোনের উদ্যোগে লামা এবং আলীকদম উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, দুঃস্থ পরিবার, উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্স ছাত্র ছাত্রীদের খাবার বিল অনুদান হিসেবে প্রদান করা হয়।

অনুদান বিতরণকালে জোন কমান্ডার বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে এসব আর্থিক সহায়তা ও উন্নয়নমূলক কাজ চলমান আছে। ভবিষ্যতেও থাকবে। সেনা ক্যাম্পগুলোতেও অসহায়দের সহায়তা প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :