
প্রেসক্লাব ডেস্ক:
আলীকদম উপজেলা কৃষক দলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী বলেছেন, পিছিয়ে পড়া ম্রো সম্প্রদায়ের জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা রয়েছে বিএনপির। দুর্গম পাহাড়ি অঞ্চলে ম্রো আবাসিক বিদ্যালয় স্থাপন, বিদ্যুৎ লাইন স্থাপন, পাহাড়ের কৃষির আধুনিকায়ন ও ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের মেনদন পাড়া আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় কৃষক দলের উদ্যোগে ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ শাহাবউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদ্যঘোষিত কমিটির আহ্বায়ক সাচিংপ্রু জেরী।
এতে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য খামলাই ম্রো, সাবেক উপজেলা চেয়পারম্যান থোয়াইনু অং চৌধুরী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুস শুক্কুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাশরসহ জেলা, উপজেলা ও ইউনিনয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :