
প্রেসক্লাব ডেস্ক:
বান্দরবানের আলীকদমে গোপন তথ্যর ভিত্তিতে উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের নাগরিক ১৪ জন রোহিঙ্গাকে আটক করে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) জওয়ানরা।
শনিবার (৩০ নভেম্বর) বিকাল ৪ টার দিকে আলীকদম সদর ইউনিয়নের আমতলী খেয়াঘাট এলাকায় ৫৭ বিজিবি’র নায়েব সুবেদার আব্দুস সবুর নেতৃত্বে অভিযান চালান। এ সময় ৩ জন মহিলা, ২ জন পুরুষ ও ৯ জন শিশুসহ ১৪ রোহিঙ্গা আটক হয়। এরা অবৈধভাবে পাহাড়ি পথ পাড়ি দিয়ে অনুপ্রবেশ করেছিল।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আকিব জাভেদ। তাদের বিষয়ে প্রশাসনিক কার্যক্রম চলমান আছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :