আলীকদমে মোবাইল কোর্টে ইটভাটা মালিক ও বাজার ব্যবসায়ীদের জরিমানা


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৫, ১:৪৩ অপরাহ্ন /
আলীকদমে মোবাইল কোর্টে ইটভাটা মালিক ও বাজার ব্যবসায়ীদের জরিমানা

প্রেসক্লাব ডেস্ক:
আলীকদম উপজেলায় এবিএম ব্রিক্স ফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

অপরদিকে, আলীকদম বাজারে পৃথক মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও সড়ক পরিবহণ আইন ২০১৮ এবং দন্ডবিধি ১৮৬০ এর আওতায় ৭ জন ব্যবসায়ীকে ৭টি মামলা দিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার জানান, হাইকোর্টের রিট পিটিশন নম্বর – ১৫৮৯২/২০২৩ মূলে এবিএম ব্রিক ফিল্ডে স্থিতাবস্থা (স্ট্যাটাসক্যু) বজায় রাখার আদেশ রয়েছে। এ কারণে সম্পূর্ণভাবে ইট ভাটাটি গুড়িয়ে দেয়া সম্ভব হচ্ছে না। অপরিদকে, হাইকোর্টের ভিন্ন একটি বেঞ্চের ইটভাটা বন্ধের আলাদা নির্দেশও রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারকে জানানো হয়েছে। যাতে আদালত স্পষ্ট নির্দেশনা প্রদান করেন।