
আলীকদম, ২৯ জুলাই ২০২৫: বান্দরবানের আলীকদম উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পোস্টিং দেওয়া হয়েছে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মনজুর আলমকে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ২৯ জুলাই (মঙ্গলবার) জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
জারি করা বদলি ও পদায়ন সংক্রান্ত এই প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা থেকে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাঁকে পদায়ন করা হয়।
উল্লেখ্য, আলীকদম উপজেলায় সম্প্রতি পূর্বের ইউএনও বদলি হয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় যোগদান করেন। নতুন ইউএনও’র পদায়নের ফলে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
তবে তিনি, আলীকদমে যোগদান করবেন কিনা এমন তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :