
নিজস্ব প্রতিনিধি, আলীকদম
মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে আলীকদম উপজেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচী হাতে নেওয়া হয়। এ আয়োজনের মধ্যে রয়েছে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের আয়োজনে বিজয় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া অনুষ্ঠান ইত্যাদি।
সকল কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

এছাড়াও পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম রিমন, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা এবং আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিজয় দিবসের দিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনী, পুস্পস্তবক অর্পন, উপজেলা পরিষদ প্রাঙ্গনে ইউএনও ও ওসি কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এছাড়াও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মোনাজাত ও প্রার্থনা করা ছাড়াও বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়। উপজেলা পরিষদ হলরূমে আয়োজিত এক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। মুক্তিযোদ্ধাদের অবদান প্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিজয় মেলার ১১টি স্টলের মধ্যে প্রথমবারের মতো অংশগ্রহণ করে নবপ্রতিষ্ঠিত আলীকদম কলেজের শিক্ষার্থীরা। মেলার ১১টি স্টলের মধ্যে কলেজ শিক্ষার্থীদের পিঠা-পুলির স্টলটি অনেকের নজর কেড়েছে। এছাড়াও মেলায় কৃষিপণ্য, হস্তশিল্প এবং সরকারি সেবা প্রদর্শন করা হয়।
আপনার মতামত লিখুন :