আলীকদমে সেনা জোন ফুটবল কাপ: সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ২:৩৩ অপরাহ্ন /
আলীকদমে সেনা জোন ফুটবল কাপ: সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: আলীকদম উপজেলায় ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবন রিজিয়নের ব্যবস্থাপনায় এবং ১৬ ইবি এর আয়োজনে অনুষ্ঠিত সেনা জোন ফুটবল কাপ প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে আলীকদম সদর ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলে চৈক্ষ্যং ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ লাভ করেছে।

এই টুর্নামেন্টে আলীকদম উপজেলার চারটি ইউনিয়নের নামে মোট চারটি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় ২নং চৈক্ষ্যং ইউনিয়ন একাদশ এবং ৪নং কুরুকপাতা ইউনিয়ন একাদশ প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ ইবির অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ আতিকুল করিম, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মেজর আনোয়ারুল ইসলাম পিএসসি, নবাগত আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুর আলম, আলীকদম থানার অফিসার ইন-চার্জ ওসি মির্জা জহির উদ্দিন, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. কফিল উদ্দিন এবং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফুটবলপ্রেমী দর্শনার্থীরা।

এ ধরনের প্রতিযোগিতা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়তা করবে বলে মন্তব্য করেন অতিথিরা।