
এপিসি ডেস্ক:
বান্দরবানের আলীকদমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (১৫ মার্চ) সকাল আনুমানিক ১১টায় আলীকদম সেনা জোনের ব্যবস্থাপনায় এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৫০টি সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক (এসজিপি, পিএসসি)। এ সময় জোনের উপ-অধিনায়ক, জোনাল স্টাফ অফিসার (জেডএসও) এবং অন্যান্য সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্যসহ ঈদ উপলক্ষে প্রয়োজনীয় উপকরণ। আয়োজকদের আশা, এ সহায়তা সুবিধাবঞ্চিত পরিবারগুলোর ঈদের আনন্দকে কিছুটা হলেও স্বস্তিদায়ক করে তুলবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আলীকদম সেনা জোন নিয়মিতভাবে স্থানীয় জনগণের কল্যাণে নানা সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
আপনার মতামত লিখুন :