গুলিবিদ্ধ ওসমান হাদির সুস্থতা কামনায় আলীকদমে জামায়াতের দোয়া মাহফিল


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:১৮ অপরাহ্ন /
গুলিবিদ্ধ ওসমান হাদির সুস্থতা কামনায় আলীকদমে জামায়াতের দোয়া মাহফিল


আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যুদ্ধা ওসমান হাদির ওপর সন্ত্রাসী কর্তৃক গুলিবর্ষণে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও তাঁর দ্রুত সুস্থতা কামনায় বান্দরবানের আলীকদমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম সদর ইউনিয়ন গতকাল (রবিবার) এই মানবিক অনুষ্ঠানের আয়োজন করে। সদর ইউনিয়ন সভাপতি মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাশুক এলাহি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারী সাদেক মিয়া, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হক ও অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন উপজেলা অফিস সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা উলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা আবু জর গেফারী, সেক্রেটারী মাওলানা ছলিম উল্লাহ, সদর ইউনিয়ন সেক্রেটারী আবু সিদ্দিক এবং চৈক্ষং ইউনিয়ন সেক্রেটারী আমান উল্লাহসহ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস ও জামায়াত নেতা হাফেজ ইব্রাহিম, মো. আজিজ, আব্দুস শুক্কুর প্রমুখ। নেতৃবৃন্দ দোয়া মাহফিলে ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করেন এবং রাজনৈতিক সহিংসতা বন্ধ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।