প্রেস বিজ্ঞপ্তি:
আলীকদমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় ৪০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে সেনা জোনের সদস্যরা। গত ২৯ নভেম্বর ২০২০ তারিখে রাতে আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খুল্লেমিয়া পাড়ায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান করে আলীকদম সেনা জোন। জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসিরের নেতৃত্বে গত ২৯ নভেম্বর রাতে অভিযানে নেতৃত্ব দেন। ওই অভিযানে প্রায় ১২ টাকা মূল্যের প্রায় ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ অভিযুক্ত মাদক ব্যবসায়ী মো. রুহুল আমিন-কে গ্রেফতার করা হয়। তার পিতার নাম আব্দুর রহিম। পরবর্তীতে রুহুল আমিনকে ইয়াবাসহ থানায় হস্তান্তরা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রুহুল আমিনের ইতোপূর্বেও মাদক ব্যবসা ও পাচারের সাথে জড়িত থাকার এবং একাধিক মামলার রেকর্ড রয়েছে
আপনার মতামত লিখুন :