আলীকদম বাজারে বুধবার বিশাল সীরাতুন্নবী (সাঃ) মাহফিল


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ৩:০১ অপরাহ্ন /
আলীকদম বাজারে বুধবার বিশাল সীরাতুন্নবী (সাঃ) মাহফিল

শ্রেষ্ঠ চরিত্রের অনুকরণে জীবন সাজানোর আহ্বান উদ্যোক্তাদের

মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম:

বান্দরবান জেলার অন্তর্গত আলীকদম উপজেলায় আলীকদম বাজার ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে এক বিশাল সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বুধবার। মাহফিল উপলক্ষ্যে আলীকদম বাজারে প্রথম গলিতে টাঙানো হয়েছে বিশাল দৃষ্টিনন্দন সামিয়ানা। বুধবার বাদে আছর থেকে এই ধর্মীয় মাহফিল শুরু হবে।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য ইসলামী চিন্তাবিদ ও বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা ড. শহীদুল ইসলাম বারাকাতি, ঢাকা। তিনি ‘বদর যুদ্ধে সাহাবায়ে কেরামের ত্যাগ ও কুরবানীর বিবরণ’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।

প্রধান আকর্ষণ বক্তা হিসেবে বয়ান পেশ করেন টিভি আলোচক আল্লামা জহিরুল ইসলাম আল জাবেরী। তিনি ‘ইসলামী মূল্যবোধের নিরিখে ভেজাল, মজুতদারী ও মূল্যবৃদ্ধি’ এই সমসাময়িক বিষয়ে আলোচনা করবেন। এই বিষয়টির ওপর আলোচনা করার কথা ছিলো তরুন মোটিভেশনাল ইসলামিক স্কলার আবু তুহা মুহাম্মদ আদনান, ঢাকা। তিনি ব্যক্তিগত কারণে মাহফিলে উপস্থিত থাকতে পারছেন না বলে জানিয়েছেন মাহফিল পরিচালনা কমিটি দায়িত্বশীলগণ।

এছাড়াও, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলাধীন ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা শফিদুল হক জিহাদী। তিনি ‘মুনাফিকের আলামত, ইসলামের ক্ষিত সাধনে যুগে যুগে তাঁদের অপতৎপরতার স্বরূপ উন্মোচন’ নিয়ে আলোচনা করবেন।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন মাওলানা জালাল উদ্দিন, খতিব, আলীকদম কেন্দ্রীয় জামে মসজিদ এবং মাওলানা আবু তাহের, পেশ ইমাম, আলীকদম কেন্দ্রীয় জামে মসজিদ।

সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে সভাপতিত্ব করবেন মুফতি সফিউল আলম ও মুহাম্মদ আজাহারুল ইসলাম। মাহফিলে চট্টগ্রাম থেকে আগত জাগরণ শিল্পীগোষ্ঠী মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করার কথা রয়েছে।

আলীকদম বাজার ব্যবসায়ী বৃন্দের আয়োজনে অনুষ্ঠিতব্য এই মাহফিল ১৮ তম। এই মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শোনার ব্যবস্থা রাখা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ ও জীবনী আলোচনা করে সকলকে নিজেদের জীবনকে ইসলামী মূল্যবোধ ও শ্রেষ্ঠ চরিত্রের অনুকরণে সাজানোর আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে।