আলীকদমে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন /
আলীকদমে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

আলীকদম উপজেলায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১ নভেম্বর সহকারী শিক্ষকদের বৈঠকের সিদ্ধান্ত এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রাথমিক শিক্ষা প্রসারে শিক্ষকদের ঐক্যবদ্ধতা ও দাবি-দাওয়া নিয়ে কাজ করার লক্ষ্যে এই কমিটি গঠিত হয়েছে বলে জানান নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুল আজিম।

কমিটিতে যারা স্থান পেয়েছেন:

পদবীশিক্ষকের নামবিদ্যালয়
আহ্বায়কমোহাম্মদ নূরুল আজিমকলার ঝিড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
যুগ্ম আহ্বায়কমো: আইয়ুবভরিরমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
যুগ্ম আহ্বায়কপাইনুসাংমার্মাআলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
যুগ্ম আহ্বায়কজারিয়াতুল মোস্তফাকলার ঝিড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
যুগ্ম আহ্বায়কআরিফুর রহমাননজির মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সদস্য সচিবমো: আলমগীররোয়াম্ভু সরকারি প্রাথমিক বিদ্যালয়
কার্যকরী সদস্যযোসেফ ত্রিপুরালাংরিং সরকারি প্রাথমিক বিদ্যালয়
কার্যকরী সদস্যমেনথক ম্রোআলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
কার্যকরী সদস্যবিপ্লব কান্তি দাশদয়াল চন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

নবগঠিত কমিটির সদস্য সচিব মো. আলমগীর জানান, এই কমিটির মাধ্যমে আলীকদম উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজ তাদের পেশাগত সুবিধা ও শিক্ষার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে সহযোগিতা করবে। পাশাপাশি একটি শক্তিশালী কার্যকরী পরিষদ গঠনে ভূমিকা রাখবে।