
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আলীকদম বাজার চৌধুরী আবু বক্করের অপসারণ এবং বাজারের সুষ্ঠু ময়লা নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবিতে আলীকদম বাজারে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও প্লট মালিকরা। বাজারের প্রথম গলিতে অনুষ্ঠিত এই মানববন্ধনে কয়েক শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বর্তমান বাজার চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, চৌধুরী হিসেবে তাঁর কোনো নির্দিষ্ট অফিস নেই এবং তাঁর নিজের কোনো বৈধ ব্যবসা প্রতিষ্ঠান বা প্লটও নেই। বাজারের দীর্ঘদিনের ময়লা নিষ্কাশন সমস্যার প্রতি তার উদাসীনতার কারণে ব্যবসায়ীরা বারবার হয়রানি ও বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন বলেও তারা দাবি করেন। বক্তাদের মধ্যে ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য সাহাব উদ্দিন।

মানববন্ধন থেকে বাজার ব্যবসায়ীরা তাদের সুনির্দিষ্ট কিছু দাবি পেশ করেন:
ব্যবসায়ীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন। পাশাপাশি বাজারের খাজনা প্রদান থেকে বিরত থাকবেন। এ সময় তারা “দুর্নীতিবাজ চৌধুরী অপসারণ করো, বাজারকে বাঁচাও, ব্যবসায়ীদের অধিকার ফিরিয়ে দাও” স্লোগান দেন।
জানতে চাইলে অভিযুক্ত চৌধুরী বলেন, সুপাইর নিয়োগের জন্য এবং ময়লার ফেলার স্থান নির্ধারণ করার জন্য আমি বাজার ফান্ডে আবেদন দিয়েছি। আমি বাজার থেকে উত্তোলিত খাজনার টাকা বাজার ফান্ডে জমা দিই।
আপনার মতামত লিখুন :