আলীকদম উপজেলায় নতুন ইউএনও মনজুর আলমের যোগদান


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৫, ৩:০৮ অপরাহ্ন /
আলীকদম উপজেলায় নতুন ইউএনও মনজুর আলমের যোগদান

আলীকদম (বান্দরবান), ১৪ আগস্ট: বান্দরবান জেলার আলীকদম উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মনজুর আলম। আজ বিকেল সাড়ে ৫টায় তিনি এ পদে যোগদান করেন।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম, এর স্মারক নং ০৫.৪২.২০০০.০০০.০১৪.১৯.০০১৭.২৩.৫৬২ তারিখ: ২৯/০৭/২০২৫ খ্রিঃ মূলে বদলীসূত্রে তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলা থেকে আলীকদমে আসেন।

উল্লেখ্য, আলীকদম উপজেলার সাবেক ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন সম্প্রতি বদলি হয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় যোগদান করেন।

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন যে, নতুন ইউএনও’র যোগদানের ফলে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়নে ইতিবাচক প্রভাব পড়বে।