
মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম: পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে আলীকদম সেনা জোন (৩১ বীর) গতকাল বুধবার (১৬ জুলাই) বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সের শিক্ষার্থীদের খাবার বিল ও চিকিৎসা সহায়তায় ২ লাখ ৯৮ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সেনা জোন ক্যান্টিনস্থ হলরূমে বুধবার দুপুরে এই অনুদান প্রদান কার্যক্রম সম্পন্ন হয়। আলীকদম জোন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রতি মাসেই এই ধরনের অনুদান প্রদান করে থাকে।
আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। একই সাথে, আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান, উন্নয়নমূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :