
মমতাজ উদ্দিন আহমদ:
বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের আলীকদম উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে রূপমুহুরী রিসোর্ট হলরুমে আয়োজিত ঈদ পূর্ণমিলনীতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার এস এম আব্দুস ছালাম আজাদ। আলীকদম উপজেলা শাখার আমীর মাওলানা মাশুক ইলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার এ্যাডভোকেট মোঃ আবুল কালাম।
প্রধান অতিথি এসএম আব্দুচ ছালাম আজাদ বলেছেন, ৩৬ জুলাইয়ের পরে নতুন স্বাধীনতায় এবারের ঈদ নতুন একটি আবহে উদযাপিত হয়েছে। দীর্ঘ ১৬ বছর আওয়ামীলীগ এদেশের মানুষের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল। ফ্যাসিস্ট আওয়ামী জুলুমের অবসানে যারা রক্ত দিয়েছে আমরা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আহত পঙ্গুত্ব বরণকারীদের, জীবন্ত শহীদদের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
তিনি আরও বলেন, সকলকে নিঃস্বার্থভাবে দেশের কল্যাণে ইসলামী আন্দোলনকে মনেপ্রাণে ধারণ করে কাজ করতে হবে। হারাম পথ পরিহার করে কুরআন হাদিসের আলোকে জীবন গড়তে হবে৷ সকলকে কুরআন বুঝে পড়ে ও সেই আলোকে জীবনযাপন করলে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি মিলবে। ইসলামী রাষ্ট্র বির্নিমাণে আগামী জাতীয় নির্বাচনে হিংসা-বিদ্বেষ, হানাহানি ভুলে গিয়ে আলেম-ওলামা, ছাত্র-যুবক, শ্রমিক- কৃষক,চাকরিজীবীসহ সকল শ্রেণি পেশার মানুষকে ঐকবদ্ধ থাকতে হবে।
ঈদ পুণর্মিলনীতে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা শাখার সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা আব্দুল আউয়াল, আলীকদম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডাঃ চৌধুরী ইউনুস আহমেদ সোহান, উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আব্দুল হক, আলীকদম সদর ইউনিয়নের সভাপতি মাহমুদুল হক। এছাড়াও উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

জামায়াত নেতা এস এম আব্দুস ছালাম আজাদ দাবী করেন, বিদ্যুৎ নেটওয়ার্ক বন্ধ করে যারা শাপলা চত্বরে আলেম ওলামাদের উপরে হামলা, নির্যাতন, অত্যাচার করেছিল তাদের বিচার করতে হবে। এখনোও ফ্যাস্টিস্টরা এদেশের আইন কানুন নিয়ে বসে আছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্হানীয় নির্বাচন দিয়ে স্হানীয় সরকার বিভাগকে শক্তিশালী করতে হবে। জাতীয় ও স্হানীয় নির্বাচনের সময় যাতে মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তা নিশ্চিত করতে হবে।
দেশে আইনের শাসন কায়েম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি বন্ধ করার দাবী জানিয়ে তিনি আরও বলেন, দুনিয়ার জীবনে শান্তি ও পরকালে মুক্তি এবং আল্লাহকে সার্বভৌমত্বের মালিক মনে করে তার দাসত্ব ও রাসুল (সা:) কে অনুসরণীয় নেতা মেনে নিয়ে জামায়াতে ইসলামীর পতাকা তলে শামিল হোন।
জামায়াতের বান্দরবান আসনের দলীয় প্রার্থী নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার এ্যাডভোকেট মোঃ আবুল কালাম বলেন, মানুষের সৃষ্টি আইন ও শাসন দ্বারা দেশে সৈরাচার ও ফ্যাসিষ্ট সরকারের জন্ম হয়। সাধারণ মানুষের মুক্তির একমাত্রই পথ কোরআনের আলোকে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা। এতেই রয়েছে মানুষের শান্তি। ছাত্রজনতার স্বাধীনতার কাঙ্খিত সুফল পৌঁছে দিতে সকলকে ঐক্যবন্ধ হয়ে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের ৩০০ নং আসনে বিপুল ভোটের মাধ্যমে বাংলাদেশ জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :