আলীকদম ৫৭ বিজিবির অভিযানে পপি চাষ ধ্বংস


Momtaj Uddin Ahamad প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৫, ১২:২৯ অপরাহ্ন /
আলীকদম ৫৭ বিজিবির অভিযানে পপি চাষ ধ্বংস

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ে পপি চাষ ধ্বংস করেছে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) সদস্যরা। গোপন সূত্রে নিশ্চিত হয়ে মঙ্গলবার ৫৭ বিজিবির সদস্যরা এ অভিযানে অংশ নেন।

জানা গেছে, ৫৭ বিজিবির বুলুপাড়া বিওপির ইনচার্জ ক্যাপ্টেন ইব্রাহিম এ অভিযানে নেতৃত্ব দেন। থানচির দুর্গম পাহাড়ের ১১টি পয়েন্টে প্রায় ১ একর জমিতে নিষিদ্ধ ঘোষিত পপি চাষের সন্ধান পায় বিজিবি। পরে অভিযান পরিচালনা করে পপি চাষ ধ্বংস করা হয়।

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়েছে বলে ৫৭ বিজিবি সূত্র জানিয়েছে। থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়ন তাংখৈ ঝিরি এলাকাটি বাংলাদেশের সীমান্তের অভ্যন্তর থেকে দেড় কিলোমিটার দূরত্বে অবস্থিত। ৫৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আকিব জাদেভ জানান, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।