
প্রেসক্লাব ডেস্ক:
আলীকদম উপজেলার মারাইংতংয়ে বেড়াতে আসা এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম ইফতেখারুল আহমেদ আবিদ। বাবার নাম মোঃ হেলাল উদ্দিন। তিনি বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র। লাশ লামা থানায় আছে।
রাতে এ পর্যটক অসুস্থ হলে তাকে লামা সরকারি হাসপাতালে নেওয়া হয়। লামা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুর বিষয়টি রহস্যজনক হওয়ায় লাশ লামা থানা নিয়ে যায়। এখন লাশ লামা থানায় আছে।
মারাইংতং এলাকার জনৈক ইয়াছিন আরাফাতের তত্ত্বাবধানে যে সব পর্যটক মারাইংতং পাহাড়ে যায় তারা উপজেলা প্রশাসনের আওতাধীন পর্যটন তথ্যকেন্দ্রে কোনোপ্রকার তথ্য এন্ট্রি করে না বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, ওই টিমে ১২ জন পর্যটক ছিলো। রাতে ইফতেখারুল আহমেদ আবিদ নামে একজন অসুস্থ হলে তাকে সেখান উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। হাসপাতাল কর্তৃপক্ষ লাশ লামা থানায় হস্তান্তর করেছে। লাশ এখনো লামা থানায় রয়েছে।
ট্যুর গাইড এশোসিয়েশনের নেতারা বলেন, ইয়াছিন ট্যুর গাইডের সদস্য নন। বিদ্যমান নিয়ম অনুযায়ী ট্যুর গাইডের সদস্য ব্যতিত পর্যটক নিয়ে আলীকদমের কোথাও যাতায়াত করা নিষিদ্ধ।
মারাইংতং এলাকার অনিবন্ধিত ট্যুর গাইডরা কি উপজেলা প্রশাসনের ক্ষমতা ও এখতিয়ায়ের চেয়ে বড়ো? সে প্রশ্ন এই পর্যটকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আসতে পারে।
আপনার মতামত লিখুন :