
কুয়েতের আবদালিতে শীতের আগমনে জমে উঠেছে সাপ্তাহিক হাঁস, মুরগি ও কবুতরের কেনাবেচা। সৌদি ও ইরাক সীমান্তবর্তী ঘেঁষা মরু অঞ্চল আবদালিতে বসে হাঁস, মুরগি ও কবুতরের এ হাট।
শীতকালে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এ হাট বসে। গ্রীষ্মকালে দেশটিতে প্রচণ্ড গরম থাকে। মরু অঞ্চলে গরমের তাপমাত্রা আরো বেশি হওয়ার কারণে বন্ধ থাকে এই হাট। ভারত, মিশরসহ প্রবাসী বাংলাদেশিরা এ হাটে কেনাবেচা করে থাকেন।
আপনার মতামত লিখুন :