
এপিসি ডেস্ক:
বান্দরবান পার্বত্য জেলায় ‘শিশু আইন- ২০১৩’ শীর্ষক ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুক্রবার (৩ মে) সকালে অনুষ্ঠিত হয়েছে। এ বান্দরবান পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘শিশু আইন- ২০১৩’ শীর্ষক ২ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বান্দরবান জেলা শিশু আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা।
এতে বিশেষ অতিথি ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুহাম্মদ আবুল কালাম ও ইউনিসেফ এর জাস্টিস ফর চিল্ডন প্রকল্পের ন্যাশনাল এক্সপার্ট মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।
বান্দরবান লিগেল এইড কমিটি ও ইউনিসেফর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় বান্দরবানের ৩০ জন আইনজীবী অংশগ্রহণ করেন।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন বান্দরবান জেলা শিশু আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ নাজমুল হোছাইন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুল হক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট এএসএম এমরান প্রমুখ।
আপনার মতামত লিখুন :