
আলীকদম উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম সহ তিনজনকে আসামি করে আজ বৃহস্পতিবার বান্দরবানে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন রাজু তঞ্চঙ্গ্যার স্ত্রী পরান মালা তঞ্চঙ্গ্যা।
মামলার এজাহারে দাবি করা হয়, উপজেলার আমতলী এলাকার মৃত জব্বর মুল্লুক এর ছেলে সাদ্দাম হোসেন, আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম, রোহিঙ্গা গরু ব্যবসায়ী আব্দুল জলিল মিলে গরু ব্যবসার শ্রমিক হিসেবে রাজু তঞ্চঙ্গ্যাকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পিলার ৫৫ ও ৫৬ এলাকায় পাঠান।
সেখানে গেলে গরু-মহিষ ব্যবসার পাওনার জেরে শ্রমিক রাজুকে আটক করে রাখে সীমান্তের উপারের ব্যবসায়ীরা। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও ফেসবুকে আপলোড করেন বিভিন্ন জন।
বিজ্ঞ আদালতে প্রতিকার চেয়ে মানব পাচার অপরাধ প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৭/৮/১০ ধারার অভিযোগ আনা হয়।মামলাটি আদালত আমলে নিয়ে আলীকদম ওসিকে তদন্ত ও রাজুকে উদ্ধারের নির্দেশ দিয়েছেন। আগামি ২৫ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়।
আপনার মতামত লিখুন :