
এপিসি ডেস্কঃ
আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক ২০ এপ্রিল (বৃহস্পতিবার) সেনা জোনের আওতাধীন রূপসী পাড়া ক্যাম্পে অসহায়, গরীব, এতিম ও দুঃস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৩ উদযাপন উপলক্ষ্যে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন কমাণ্ডার লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান, পিএসসি।

এ সময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে আসন্ন ঈদ-উল-ফিতরের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য এধরনের ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধারা চলমান থাকবে। সেই সাথে আলীকদম সেনা জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও প্রায় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা, ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :