
চান্দ্র নববর্ষ উপলক্ষে পুরো চীনজুড়ে এখন উৎসবের আামেজ। নানা বর্ণিল আয়োজনে সেজেছে শহরগুলো। চীনা চান্দ্র নববর্ষ বা বসন্ত উৎসব চলাকালীন দিনব্যাপী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সংগঠন লেই ফাং ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন।
‘জনকল্যাণ কাজের কোনো সীমানা নেই’ এই থিম নিয়ে ১৮ জানুয়ারি দিনব্যাপী লেই ফাং ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন চীনের চিয়াংশি প্রদেশের নানছাং শহরে অবস্থিত লোটাস পাবলিক লাইব্রেরিতে তাদের জনকল্যাণমূলক কার্যক্রম চালায়। স্বেচ্ছাসেবক দলের ১৫ জনের বেশি বিদেশি ও চীনা শিক্ষার্থী কার্যক্রমে অংশ নেন।
আপনার মতামত লিখুন :