
আলীকদম উপজেলার পোয়ামুহুরী সেনা ক্যাম্পের সদস্যরা ৫০ হাজার পিচ ইয়াবাসহ ২ জন ম্রো কে আটক করেছে।
আটককৃতরা হলেন- মেনরিং ম্রো (২৫) ও মেনডম ম্রো (৩১)। তারা কুরুকপাতা ইউনিয়নের দরিমুখ পাড়ার তংলে কারবারির ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৭ সেপ্টেম্বর ১০টায় আলীকদম সেনা জোন (৩১ বীর) এর আওতাধীন, পোয়ামহুরী ক্যাম্প থেকে ১ কিঃ মিঃ পশ্চিমে পোয়ামহুরী বাজারে গোপন তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা অভিযান চালায়।

গোপন খবরের ভিত্তিতে আগে থেকে সার্জেন্ট সাইদুর রহমান (৩১ বীর) এর নেতৃত্বে ১ টি সি টাইপ পেট্রোল দল সেখানে অবস্থান গ্রহন করে। তথ্য অনুসারে আলী নামের এক ব্যক্তির নৌকা তল্লাশি করে এতে ৫০ হাজার পিছ ইয়াবা সহ দুইজন দুষ্কৃতিকারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করে সেনা সদস্যরা।
আপনার মতামত লিখুন :