
প্রেস বিজ্ঞপ্তি:
বৃহস্পতিবার ১৩ এপ্রিল) আলীকদম সেনা জোনের উদ্যোগে গরীব,দুঃস্থ পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩১ বীর জোন ক্যান্টিন সংলগ্ন কনফারেন্স হল রুমে সহায়তা প্রদান ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ সওকাতুল মোনায়েম পিএসসি।

এ সময় আলীকদম সেনা জোনের আওতাধীন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিম খানার শিক্ষক শিক্ষার্থী,গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সের ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ ৩১ বীর জোনের পক্ষ থেকে আড়াই লক্ষাধিক টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
উপস্থিতিদের উদ্দেশ্য করে প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।

এছাড়া ও আলীকদম ৩১ বীর সেনা জোনের পক্ষ হতে ৬ টি মাদ্রাসা ও এতিমখানা কে ত্রাণ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। এরমধ্যে রয়েছে চাউল-১১০ কেজি, ডাল-২২ কেজি, চিনি-২২ কেজি, আটা-৪৪ কেজি, তৈল-২২ কেজি, লবন-১১ কেজি, চা-পাতা-২ কেজি ২০০ গ্রাম।
উল্লেখ্য যে, সেনা জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপভাবে অনুদান প্রদান করা হয়ে থাকে।
আপনার মতামত লিখুন :